এবার আকর্ষণীয় চোখ ঢাকতে হবে সৌদি নারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের কোনো নারীর আকর্ষণীয় চোখ থাকলে এখন থেকে তাঁকে তা ঢেকে রাখতে হবে। সৌদি আরবের কমিটি ফর দ্য প্রমোশন অব ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অব ভাইস নামের একটি কমিটি এ উদ্যোগ নিচ্ছে। সংবাদভিত্তিক ওয়েবসাইট বিকিয়া মাসরে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে ফক্স নিউজ আজ শুক্রবার এ খবর জানায়।পুরুষের সামনে সৌদি নারীদের মাথার চুল ঢেকে রাখতে হয়। ইসলামি এ রাষ্ট্রের কোনো কোনো অঞ্চলে বাড়ির বাইরে বেরোলে নারীদের মুখ পর্দা দিয়ে ঢেকে রাখারও বিধান রয়েছে। এ বিধান অমান্যকারী নারীদের কখনো অর্থদণ্ডে দণ্ডিত করা হয়, কখনো বা জনসমক্ষে চাবুক মারা হয়। এবার সে দেশের নারীদের চোখ ঢেকে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে, যেসব নারীর রয়েছে একজোড়া সুন্দর আকর্ষণীয় চোখ, যে চোখে চোখ পড়লে পর পুরুষেরা মোহগ্রস্ত হয়ে পড়তে পারে, সে চোখ উন্মুক্ত রাখা চলবে না। ঢেকে রাখতে হবে।সৌদি আরবের কমিটি ফর দ্য প্রমোশন অব ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অব ভাইসের (সিপিভিপিভি) মুখপাত্র শেখ মোলাব আল নাবেত বলেন, মোহনীয় চোখের নারীরা যাতে জনসাধারণকে প্রলুব্ধ করতে না পারেন, এ জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারীদের যৌন আবেদনময় চোখ লোকসমক্ষে ঢেকে রাখতে হবে।১৯৪০ সালে সিপিভিপিভি প্রতিষ্ঠা করা হয়। এর কাজ হলো দেশটিতে ইসলামিক আইন বাস্তবায়নে সহায়তা করা। প্রয়োজনে শাস্তি দিয়ে হলেও আইন অমান্য করা থেকে জনগণকে বিরত রাখা। আর এ কাজ করতে গিয়ে সিপিভিপিভি মানবাধিকার লঙ্ঘন করে বলে অভিযোগ রয়েছে। পিটিআই অনলাইন।