এবার আমরা মা আর ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার আব্বা খুব অসুস্থ, হাসপাতালে। তাই কয়েক দিন তেমন কাজ করতে পারছি না। মনটাও ভালো নেই।’ বললেন মিশু। চ্যানেল নাইনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ব্যাচেলরস দ্য ফ্যামিলি। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করছেন মিশু। কথা হলো তাঁর সঙ্গে।‘ব্যাচেলরস দ্য ফ্যামিলি’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকে আমি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছি। এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। হিপহপ গান পছন্দ করি। বাংলা-ইংরেজি মিলিয়ে কথা বলি। আমরা চার ভাই—ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, মারজুক রাসেল আর আমি। আমার ছোটবেলায় মা মারা যান। এত দিন পর আমাদের বাবা আমিরুল হক চৌধুরী আবার বিয়ে করেছেন। এখানে আমার মায়ের চরিত্রে অভিনয় করছেন তিশা। আমি তাঁকে মেনে নিতে পারি না। এই নিয়ে বাসায় নানা ঝামেলা হচ্ছে।তিশার সঙ্গে আপনি তো আগেও অভিনয় করেছেন।দুটি বড় ধারাবাহিকে কাজ করেছি; চাঁদের নিজের কোনো আলো নেই নাটকে অভিনয় করেছি তিশার বিপরীতে আর লংমার্চ নাটকে আমরা ভাইবোন। ব্যাচেলরস দ্য ফ্যামিলি নাটকে আমরা মা আর ছেলে। শুটিংয়ের সময় এই সম্পর্ক নিয়ে অনেক মজা হয়।বাংলাভিশনের ‘লংমার্চ’ ধারাবাহিকের কী খবর?নাটকে একসময় আমি প্রতিভাসংকটে ভুগেছি। পরে বুঝতে পেরেছি, আমি গিটার বাজাতে পারি, তার মানে আমার প্রতিভা আছে। এরপর শুরু হয় অস্তিত্বের সংকট। আর এখন শুরু হয়েছে মৃত্যুভয়। জ্যোতিষী আমার হাত দেখে বলেছে, আততায়ীর হাতে আমার মৃত্যু হবে। এ কথা শোনার পর আমি কাউকে বিশ্বাস করতে পারছি না।এনটিভির ‘টার্মিনাল’ নাটকে ভবিষ্যতে বাবুর্চির কোনো পরিবর্তন হবে?মনে তো হয় না। চরিত্রটি এখন আমার কাছেই একঘেয়েমি বলে মনে হচ্ছে। সেই যে শুরু করেছিলাম, এখনো সে রকমই আছে। কোনো নতুনত্ব নেই। জানি না, দর্শক তা কীভাবে নিচ্ছেন।