এবার আমি মনোরোগ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মেটামরফসিস। লিখেছেন শিবব্রত বর্মণ, পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। নাটকে অভিনয় করছেন আরমান পারভেজ মুরাদ। কথা হলো তাঁর সঙ্গে।শুটিংয়ে নাকি?হ্যাঁ। এখন ময়মনসিংহে আছি। মশিউল আলমের লেখা আর আকরাম খানের পরিচালনায় লাবণ্য এবং বনলতা নাটকের শুটিং করছি। নাটকে আমার চরিত্রটির নাম জয়ন্ত। এটা অবশ্য আজাদ আবুল কালামের করার কথা ছিল। কিন্তু তাঁর বাবা মারা যাওয়ার কারণে তিনি কাজ করতে পারছেন না। সপ্তাহ খানেক আগে আমারও মা মারা গেছেন। সেদিন আমি সিলেটে শুটিং করছিলাম। মায়ের মৃত্যুর সময় পাশে থাকতে পারিনি, মনে হলে খুব খারাপ লাগে। রমজানের ঈদে মায়ের সঙ্গে শেষ দেখা হয়েছিল। আমার এখন পর্যন্ত যা কিছু অর্জন, সবকিছুই মায়ের জন্য।‘মেটামরফসিস’ নাটকে কাজের অভিজ্ঞতার কথা বলুন।এখানে আমার চরিত্রটি একজন মনোরোগ চিকিৎসকের। হুমায়ুন ফরীদির ওপর আরেকজনের স্মৃতি এসে ভর করে। তা নিয়ে আমি গবেষণা করি। কিন্তু শেষ পর্যন্ত কোনো পথ খুঁজে পাই না। চরিত্রটি একটু পাগলাটে ধরনের। অন্য রকম একটি কাজ। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, এ গল্প নিয়ে চলচ্চিত্র হলে বেশি ভালো হতো।ঈদের জন্য কী কাজ করছেন?বেশ কয়েকটি নাটকের কাজ করেছি। আসলে কোনটি কখন কোন চ্যানেলে যাবে, সেটাও নিশ্চিত করে বলতে পারছি না। সম্প্রতি কাজ শেষ করেছি অপরাহ্নের গল্প নামের একটি টেলিছবি। এ টেলিছবির কাজ করতে গিয়েই মায়ের মৃত্যুর সংবাদ পাই।চলচ্চিত্রে কাজের কী খবর?সর্বশেষ আমার বন্ধু রাশেদ ছবির কাজ করেছি। ডিসেম্বরে এটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখন শুনছি ২৬ মার্চ মুক্তি পাবে। এটি আমার অভিনীত পঞ্চম চলচ্চিত্র। তৃতীয়টির জন্য আমি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছিলাম। তাই চলচ্চিত্রের প্রতি আমার দায়বদ্ধতা অনেক বেশি। একজন শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়াটা আমার অনেক বড় অর্জন। আর আমিও তা ধরে রাখতে চাই।নতুন কোনো খবর আছে?আগামীকাল সোমবার থেকে বেস্টওয়ে গ্রুপে ‘করপোরেট ব্র্যান্ডিং অ্যান্ড পাবলিক রিলেশন’ বিভাগে মহাব্যবস্থাপক হিসেবে যোগ দিচ্ছি। বিনোদন প্রতিবেদক