এবার ইউরোপ ভ্রমণে জাপান ও সুইডেনেও সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের বিভিন্ন দেশে আল-কায়েদার সম্ভাব্য হামলার হুমকির পরিপ্রেক্ষিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার জাপান ও সুইডেনও সতর্কতা জারি করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি করে।গত সপ্তাহে ইউরোপের কয়েকটি দেশে আল-কায়েদার বড় ধরনের সম্ভাব্য হামলার পরিকল্পনা উদ্ঘাটন করে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, আল-কায়েদা ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিভিন্ন শহরে কমান্ডো কায়দায় হামলার ষড়যন্ত্র করছিল। গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, আল-কায়েদা ২০০৮ সালে ভারতের মুম্বাই হামলার মতো করে পশ্চিমা নাগরিকদের জিম্মি ও হত্যার পরিকল্পনা নিয়েছিল। পরিকল্পনাটি প্রাথমিক অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে।—বিবিসি।