এবার উড়াল গাড়ি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন যদি কোনো যান থাকতো, যার চলার পথে থাকবে না কোনো প্রতিবন্ধকতা। চলার পথে যদি কোনো নদী কিংবা পাহাড় আসে, উড়াল দেবে সেটি। থাকবে না কোনো যানজট। হ্যাঁ, এমনই এক যান বানিয়েছে ডাচ কোম্পানি পাল-ভি। কখনো সেটি গাড়ির মতো চলবে সড়কে, কখনো উড়োজাহাজের মতো উড়াল দেবে আকাশে।গাড়ি ও উড়োজাহাজের মতো চলতে সক্ষম এ যানের সফল পরীক্ষা চালিয়েছে পাল-ভি। দূর থেকে মনে হতে পারে এটি সড়কপথের জন্য তৈরি একটি গাড়ি। কিন্তু এটি একই সঙ্গে উড়োজাহাজ হিসেবেও কাজ করবে। পিচঢালা সোজা সড়কপথ কিংবা ঘাস—যেকোনো জায়গা থেকে এটি উড়তে সক্ষম।পাল-ভির প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা রবার্ট দিনগেমেনস বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘একটি যানকে আপনি কখনো গাড়ি কিংবা উড়োজাহাজ হিসেবে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে আপনার চলার পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না। সামনে পাহাড় কিংবা জলপথ থাকলেও আপনি উড়ে পার হতে পারবেন, এমনকি ট্রাফিক জ্যামেও আপনাকে সমস্যায় পড়তে হবে না। এ সবকিছুই সম্ভব এ যানের মাধ্যমে।’পাল-ভি কোম্পানিটি গত মার্চ মাসে যানটির প্রথম পরীক্ষা চালায়। যানটি সড়ক ও আকাশ—উভয় পথে চলার সক্ষমতা দেখিয়েছে। একনাগাড়ে ৫০০ কিলোমিটার উড়তে সক্ষম যানটি।তবে এ যান চালাতে চালককে অবশ্যই ব্যক্তিগত বৈমানিকের লাইসেন্স সংগ্রহ করতে হবে। নির্মাতা প্রতিষ্ঠানও আশা করছে, এটি খুব শিগগির সবার কাছে জনপ্রিয়তা পাবে।রবার্ট দিনগেমেনস বলেন, ‘আমরা ব্যক্তি পর্যায় থেকে পুলিশ—সবাইকে আমাদের গ্রাহক বিবেচনা করছি। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। এ ছাড়া স্বেচ্ছাসেবী চিকিত্সকেরা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে এ যানের সহায়তা নিতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এ যান নিয়ন্ত্রণ করা পানির মতো সহজ।’ কিন্তু একই সঙ্গে প্রশ্নের জন্ম দিয়েছে এ ধরনের শত শত যান যখন আকাশে উড়বে, তা কতটুকু নিরাপদ হবে?