এবার কবিয়াল ঢঙের গান গেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল ফাউন্ডেশন আজ দুটি অ্যালবাম প্রকাশ করছে। দুটিই লোকগান নিয়ে। প্রথমটি কিরণ চন্দ্র রায়ের প্রেমাঙ্গনে কে যাবি আর দ্বিতীয়টি চন্দনা মজুমদারের আমারে কে রেখে গেল। এ উপলক্ষে বেঙ্গল শিল্পালয়ে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় অ্যালবাম দুটির প্রকাশনা ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কথা হলো চন্দনা মজুমদারের সঙ্গে।মাস ছয়েক আগে বিজয় সরকারের গান নিয়ে করেছিলেন ‘চোখ গেল পাখি রে’। ‘আমারে কে রেখে গেল’ অ্যালবামে কী ধরনের গান গেয়েছেন?চোখ গেল পাখি রে ছিল বিজয় সরকারের বিচ্ছেদি গান নিয়ে। এবারও লোকগানই গেয়েছি, তবে কবিয়াল ঢঙের গান। বিচ্ছেদি গানও আছে। আর গানগুলো নিয়েছি কালাচাঁদ ফকির, শমসের আলী, পাগলা কানাই, রজ্জব আলী দেওয়ান, মিরাজ আলী, রাধারমণ, শাহ আবদুল করিম ও রাধাবল্লভ সরকারের গান থেকে। এবার বিজয় সরকারের বিচ্ছেদি গান রাখেননি কেন?যেহেতু ছয় মাস আগে শুধু বিজয় সরকারের গান নিয়েই পুরো একটি অ্যালবাম করেছিলাম, তাই এবার ভিন্নতা আনতে চেয়েছি। আমাদের লোকগান তো অনেক সমৃদ্ধ। সবার গানই করতে হবে। শুক্রবার আপনার স্বামী কিরণ চন্দ্র রায়েরও একটি অ্যালবাম প্রকাশিত হচ্ছে।প্রেমাঙ্গনে কে যাবি একেবারে বিশুদ্ধ ও পরিশীলিত লোকজ ধারার গান নিয়ে। এখানে রয়েছে কিরণ চন্দ্র রায়ের নিজের লেখা ও সুর করা গান; তিনি অন্যদের লেখা ও সুর করা গানও গেয়েছেন। বছর খানেক আগে এই দুটি অ্যালবামের কাজ আমরা একসঙ্গে করেছিলাম কলকাতায়।লালনের গান নিয়ে আপনার ‘ভবের হাটে’ অ্যালবামটি খুব ভালো হয়েছিল। এরপর আর কিছু ভেবেছেন?হ্যাঁ, লালনের গান নিয়ে বেঙ্গল ফাউন্ডেশনকে আরও একটি অ্যালবাম দিয়েছি। আগামী বছরের গোড়ার দিকেই হয়তো ওটা বের হবে। ভবের হাটে অ্যালবামের জন্য আমি ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পেয়েছিলাম।