চ্যানেল আইতে আজ সন্ধ্যায় দেখানো হবে ধারাবাহিক নাটক যত দূরে যাই। লিখেছেন ইমদাদুল হক মিলন। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটিতে অভিনয় করছেন নাফিজা। কথা হলো তাঁর সঙ্গে।ঢাকার বাইরে নাকি?হ্যাঁ, কিশোরগঞ্জে। একটি এক ঘণ্টার নাটকের শুটিং করছি। ভালোবাসা দিবস উপলক্ষে সুস্ময় সুমন তৈরি করছেন নাটকটি। নাম এ গ্রেট মিসটেক অব লাইফ। এখানে আমার সঙ্গে অভিনয় করছেন মোশাররফ করিম। গল্পটি বেশ মজার। ভালোবাসা দিবস উপলক্ষে আর কোনো নাটকে কাজ করছেন?কয়েকটি নাটকে কাজ করছি। এগুলো তৈরি করেছেন জিল্লুর রহমান, আশিকুর রহমান ও জহির বাবু। বেশির ভাগ নাটকেই আমার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও আছেন পার্থ বড়ুয়া। ধারণা করছি, এবার ভালোবাসা দিবসে আমার অভিনীত অর্ধডজন নাটক প্রচারিত হবে।‘যত দূরে যাই’ নাটকটি নিয়ে কিছু বলুন।প্রায় বছর দুয়েক আগে নাটকটির কাজ করেছিলাম। তাই অনেক কিছুই ভুলে গেছি। যত দূর মনে পড়ছে, এখানে আমার বিপরীতে ছিলেন শহীদুজ্জামান সেলিম। আরটিভির ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকের লিপির খবর কী? নাটকে আমার চরিত্রটির নাম লিপি। গ্রামের সহজ-সরল মেয়ে। সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন দেখি। শাহেদ গ্রামের সব মেয়েকে নায়িকা বানানোর মিথ্যে আশ্বাস দেয়। একসময় তার সবকিছু প্রকাশ পেয়ে যায়। তখন ঘটনা অন্যদিকে মোড় নেয়।শুনলাম, বাস্তবেও নাকি আপনি চলচ্চিত্রে অভিনয় করছেন?গত শুক্রবার দুপুরে এই তো ভালোবাসা নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ছবিটি প্রযোজনা করছে আরটিভি। এটিই আমার প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রে প্রথম অভিনয় করতে যাচ্ছি, এটা ভাবতেই বেশ ভালো লাগছে। যে কলম দিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেছি, সেটা সংরক্ষণ করে রেখেছি। ২৫ জানুয়ারি গানের শুটিংয়ের মধ্য দিয়ে ছবির কাজ শুরু হবে। ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন সিদ্দিকুর রহমান।এখন আর কী কী নাটকে কাজ করছেন?এখন বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে সাইফুল ইসলাম মান্নুর অজানা গন্তব্যে, রিপন নবীর অচেনা মানুষ, ইদ্রিস হায়দারের আমাদের সংসার ধারাবাহিকগুলো। এ ছাড়া নতুনভাবে শুটিং করছি শাফায়েত মনসুর রানার নট আউট, রাজীব আহমেদের ছাত্রী নিবাস, সুস্ময় সুমনের আউট অব কন্ট্রোলসহ এস এ হক অলিক এবং রায়হান খানের দুটি ধারাবাহিকে কাজ করছি।