এবার চলচ্চিত্রে মোশাররফ দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি নাটকের পর এবার চলচ্চিত্রে অভিনয় করলেন মোশাররফ করিম ও জুঁই করিম দম্পতি। তাঁরা এখন অভিনয় করছেন মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন চলচ্চিত্রে। জুঁই জানান, ছবিতে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন। মোশাররফ করিম বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী ভাইয়ের আগ্রহেই জুঁই চলচ্চিত্রে অভিনয় করছেন। এর আগে আমরা টিভি নাটকে অভিনয় করেছিলাম। নাম সিমিলার টু। এবার ছবিতে একসঙ্গে অভিনয় করছি, ভালোই লাগছে।’ জুঁই করিম বলেন, ‘আমি চলচ্চিত্রে অভিনয় করব, শুরুতে কিন্তু বিশ্বাসই হয়নি। এটি আমার প্রথম চলচ্চিত্র। তাও আবার মোশাররফ করিমের সঙ্গে। কেমন অনুভূতি হচ্ছে, তা বলে বোঝাতে পারব না। এখানে আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি।’বাংলাভিশনে এবার ঈদে টেলিভিশন-এর ঈদ অনুষ্ঠানেও দেখা যাবে এই দম্পতিকে।