এবার ঝাঁপিয়ে পড়ব
আরেকটি নতুন বছর এসে গেল, ২০১০ সালে আপনার পরিকল্পনা কী?কাজী সালাউদ্দিন: জানুয়ারির ১৫ তারিখের মধ্যে বসে আমরা একটা পরিকল্পনা করব। তবে একটা কথা বলতে পারি, আমরা এবার ঝাঁপিয়ে পড়ব। সারা বছর খেলা থাকবে, প্রশাসনিকভাবেও ভিন্ন ধারণা নিয়ে এগোব। ২০১০ সালটা এমন একটা বছর, যেখানে সাফল্যের জন্য কঠোর হব আমরা। যাতে ২০১১ সালে সাফল্যকে উন্মোচন করতে পারি। এই পরিকল্পনার কতটা সারা দেশের ফুটবলের জন্য?সালাউদ্দিন: আমি সব সময় গোটা দেশের ফুটবল নিয়েই কথা বলি। নির্বাচনের সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) গঠন হলো, সেটি তো কার্যকর হলো না এখনো। বসুন্ধরার সঙ্গে সাড়ে চার কোটি টাকার তিন বছরমেয়াদি চুক্তিটারই বা কী হলো?সালাউদ্দিন: এ বছর ডিএফএগুলোকে খেলার মাঠে এবং সাংগঠনিকভাবে খুবই কার্যকর দেখবেন। আমরা তাদের অর্থ-সহায়তা দেব। বসুন্ধরা এ পর্যন্ত এক কোটি টাকা দিয়েছে, এর কিছু অংশ দিয়ে জাতীয় ক্লাব চ্যাম্পিয়নশিপ করেছি। বাকিটা এবার কাজে লাগাব। বসুন্ধরা অবশিষ্ট টাকা জানুয়ারিতে দেবে বলেছে। বিগত দিনগুলোর দিকে তাকিয়ে কী মনে হয়, কেমন গেল আপনার এক বছর ১০ মাস সময়কাল?সালাউদ্দিন: ভালো-খারাপ মিলিয়েই কাটল এই দিনগুলো। তবে এটি আরও ভালো হতে পারত। আসলে প্রত্যাশা ও সাফল্যের তো শেষ নেই। সবকিছু বিচারের ভার আপনাদের, ফুটবল-মনস্ক মানুষের। এই সময়ে আপনার কাছে সবচেয়ে তৃপ্তির জায়গা কোনটি?সালাউদ্দিন: আপনার মনে হয়, মাঠে দর্শক ফিরিয়ে আনতে পেরেছি। কোটি টাকা পুরস্কার মূল্যের টুর্নামেন্ট করে দর্শকদের উত্সাহিত করতে পেরেছি। আর ১০ মাস মাঠে ফুটবল রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটি মনে হয় রাখতে পেরেছি। অতৃপ্তি?সালাউদ্দিন: অতৃপ্তির ব্যাপারটা আপেক্ষিক। আসলে ফুটবল এমন একটা প্যাশন যার কাছে প্রত্যাশার শেষ সীমা নেই। সাফের নতুন সভাপতি হিসেবে কী করতে চান?সালাউদ্দিন: সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাউথ এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ। ওটা আমি করেই ছাড়ব। যাতে এ অঞ্চলের মানুষ বলতে পারেন, এটা সালাউদ্দিনের গড়ে দেওয়া। নতুন বছরে এএফসি বা ফিফার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটাকে কোন স্তরে দেখতে চানসালাউদ্দিন: ফিফা-এএফসির সঙ্গে বাংলাদেশের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বলই দেখছি আমি। কাজী সালাউদ্দিন: সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন