এবার টুইটারে দিলীপ কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিগ বি’ অমিতাভের অনুপ্রেরণায় এবার টুইটারে নাম লেখালেন ভারতের প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমার। সামাজিক যোগাযোগের বিষয়টির কথা চিন্তা করেই দিলীপ কুমার টুইটারে যোগ দিয়েছেন। দিলীপ কুমারের টুইটারের যোগদানকে স্বাগত জানিয়েছেন অনেকেই। দিলীপ কুমারকে স্বাগত জানাতে অমিতাভ টুইট করেছেন। টুইটে তিনি দিলীপ কুমারকে তিনি স্বাগত জানিয়ে গুরু, ধ্রুপদী, একমাত্রসহ নানা বিশেষণে আখ্যায়িত করে সবার কাছে এই প্রখ্যাত অভিনয়শিল্পীকে পরিচয় করিয়ে দেন। টুইটার প্রোফাইলে অভিনেতা, বন্ধু এবং দার্শনিক হিসেবেই দিলীপ কুমারের উল্লেখ রয়েছে। এদিকে গতকাল ভারতের কিংবদন্তি এই অভিনেতা ৮৯ তম জন্মদিন পালন করেছেন। জন্মদিনে সবার অভ্যর্থনা এবং ভালোবাসার জবাবও দিয়েছেন টুইটারের মাধ্যমে। টুইটারের মাধ্যমে সবার মঙ্গলও কামনা করেছেন তিনি।টুইটারে যোগ দেওয়ার পর বিভিন্নজনের সংবর্ধনায় দিলীপ কুমার বেশ আনন্দিত। বিষয়টিকে তিনি একেবারে অন্যরকম অভিজ্ঞতা হিসেবে মনে করছেন।