এবার ঠিকানা লেখা যাবে আরবি হরফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব দেশগুলো ওয়েবে একটি ঐতিহাসিক পরিবর্তন নিয়ে এসেছে। এখন থেকে তারা ল্যাটিন অক্ষরের পরিবর্তে ওয়েব ঠিকানায় নিজেদের ভাষা আরবিতেই ঠিকানা লিখতে পারবে। এটি হচ্ছে ওয়েবে ঐতিহাসিক পরিবর্তনের প্রথম ধাপ।বিবিসি জানায়, নেট নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) এই ব্যবস্থা চালু করেছে, যেখানে পুরো ওয়েব ঠিকানায় কোনো ল্যাটিন অক্ষর নেই।মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতই প্রথম দেশ, যারা ‘কান্ট্রি কোড’ আরবি হরফে লিখবে। এরপর চীন, থাই ও তামিল ভাষাতেও ওয়েব ঠিকানা লেখা যাবে।২০ টিরও বেশি দেশ এ বিষয়টি অনুমোদনের জন্য আইসিএএনএনের কাছে আবেদন করেছে।আইসিএএনএনের প্রেসিডেন্ট রড ব্যাকস্ট্রম বলেছেন, এখন আরবি হরফেই ওয়েব ঠিকানা ব্যবহার করা যাবে। আর এই পরিবর্তনটা মূলত ওয়েবে একটা ঐতিহাসিক পরিবর্তন।