এবার ঢাকা থেকে সমরজিতের অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সমরজিৎ রায় ভারতের দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ের উচ্চাঙ্গসংগীতের শিক্ষক। তাঁর প্রথম হিন্দি অ্যালবাম তেরা তসব্বুর গত বছর ভারতের জিমা অ্যাওয়ার্ডে (গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড) সেরা জনপ্রিয় মিউজিক অ্যালবাম পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। অচেনা একটা দিন অ্যালবামে তিনি গান করেছেন অনুপ জালোটার সঙ্গে। গত বছর কলকাতা থেকে প্রকাশিত হয় তাঁর রবীন্দ্রসংগীতের অ্যালবাম রবি রঞ্জনী। এবার ঢাকা থেকে এসেছে সমরজিতের গাওয়া গান নিয়ে এক চিলতে রোদ। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় অ্যালবামের মোড়ক খোলার আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ফাহমিদা নবী, শুভ্র দেব, সন্দীপন, পৃথ্বিরাজ, কুনাল, শফিক তুহিন, কাজী রওনক হোসেন, সেলিম খান এবং নাজমুল হক ভূঁইয়া।