এবার তিনি গল্পকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ন্ত চট্টোপাধ্যায় চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করছেন। এবার তিনি নাটকের জন্য গল্প রচনা করেছেন। বললেন, ‘একদিন পরিচিত একজন তাঁর ধারাবাহিকের জন্য গল্প সংগ্রহ করে দিতে অনুরোধ করলেন। শেষে চট্টগ্রামে বেড়াতে গিয়ে নিজেই একটি গল্প লিখে ফেললাম।’ এরই মধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাম রেড লাইন। পরিচালনা করছেন অসীম গোমেজ। অভিনয় করছেন হুমায়ুন ফরীদি, চম্পা, নওশীন, নাফিজা, আহমেদ রুবেল, শতাব্দী ওয়াদুদ, নাদিয়াসহ আরও অনেকে।জয়ন্ত বললেন, ‘আসলে পরিকল্পনা করে নাটকের গল্পকার হইনি। অনেক ধরনের চরিত্রেই কাজ করেছি। বিভিন্ন অভিজ্ঞতা থেকে নাটকের গল্পটি লেখা। অনেকটা গোয়েন্দানির্ভর গল্প।’