এবার দিল্লির গাড়িতে লাঞ্ছিত স্কুলছাত্রী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে এবার ধর্ষণের শিকার হলো দশম শ্রেণীর এক ছাত্রী। ১৭ বছর বয়সী ওই ছাত্রীকে চলন্ত গাড়িতে ধর্ষণ করে তারই পাঁচ প্রতিবেশী। দিল্লির নয়ডা পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আজ মঙ্গলবার এ খবর জানায়।ধর্ষণের শিকার ওই ছাত্রী আরও একবার নির্যাতিত হয়েছে পুলিশের আচরণে। গত রোববার সংবাদ সম্মেলনে ওই ছাত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে খোদ পুলিশই। সংবাদ সম্মেলনে পুলিশ প্রচার করেছে, ওই ছাত্রী জন্মদিনের দিনের অনুষ্ঠান পালন করতে গিয়ে ইচ্ছে করেই ভদকা পান করেছিল। পুলিশ আরও জানায়, কয়েক মাস আগে ছাত্রীটির সঙ্গে প্রতিবেশী ওই যুবকদের সঙ্গে পরিচয় হয়।অন্যদিকে টাইমস অব ইন্ডিয়াকে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ওই ছাত্রী। তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, অভিযুক্ত ওই যুবকেরাই গত বছরের ২৪ মে ওই ছাত্রীকে আরও একবার ধর্ষণ করেছিল। কিন্তু এই অভিযোগের পক্ষে কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়নি।নয়ডা পুলিশের এসপি অনন্ত দেব টিওয়ারি বলেন, ঘটনাটি ঘটেছে ২৪ ফেব্রুয়ারি রাত আটটার দিকে। ছাত্রীটির প্রতিবেশী ওই যুবকেরা তাদেরই বন্ধু রাহুলের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে অনুরোধ জানায়। এরপর ওই ছাত্রীসহ প্রতিবেশী যুবকেরা মদ্যপানের জন্য একটি পানশালায় যায়। পানশালা থেকে বেরিয়ে এসে ওই পাঁচ যুবক ছাত্রীটিকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ করে। এ সময় তারা শহরের বিভিন্ন সড়কে ঘুরছিল।ধর্ষণের শিকার ওই ছাত্রী সাংবাদিকদের জানায়, পুলিশের কাছে নালিশ না করতে তাকে হুমকি দিয়েছে ধর্ষকেরা। ছাত্রীটি আরও জানায়, রাত নয়টার দিকে ধর্ষকেরা তাকে প্রিয়দর্শিনী পার্কে ফেলে চলে যায়। এরপর সে তার বান্ধবীর বাসায় গিয়ে আশ্রয় নেয়। পরে ছাত্রীটির পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের পরীক্ষায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ চার ধর্ষককে আটক করেছে। তাদের সবারই বয়স বিশের কোটায়।