এবার দুদক চেয়ারম্যানকে যোগাযোগমন্ত্রীর চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন তাঁর মন্ত্রণালয়ের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ মতবিনিময় সভার আহ্বান জানিয়ে একটি চিঠি দিয়েছেন। যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের দুর্নীতি রোধে আজ বৃহস্পতিবার দুদক চেয়ারম্যানকে এ চিঠি দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। মতবিনিময় সভার মাধ্যমে সুদূর প্রসারী ভালো ফল পাওয়া যাবে বলে দুদক চেয়ারম্যানের উদ্দেশ্যে মন্ত্রী তাঁর চিঠিতে উল্লেখ করেছেন।চিঠিতে বলা হয়েছে, যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক, সেতু ও রেল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করা হলে তা দুর্নীতি রোধে কাজে দেবে।ওই সভায় দুদকের জ্যেষ্ঠ কর্মকর্তারাও অংশ নিতে পারবেন বলে মন্ত্রী প্রস্তাব দিয়েছেন। দুদক চেয়ারম্যানের সময় ও অনুমতি পেলে যোগাযোগ মন্ত্রণালয় এ সভা আয়োজন করবে বলে পত্রে বলা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ে যাতে কোনো দুর্নীতি না হয়, সে ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মন্ত্রী দুদক চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা চেয়েছেন।