এবার দেশ টিভিতে ‘১২৩ সিসিমপুর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে এবার খুদে দর্শকেরা উপভোগ করতে পারবে ১২৩ সিসিমপুর। হ্যাঁ, ২০ জানুয়ারি থেকে চ্যানেলটিতে ছোটদের প্রিয় এই অনুষ্ঠানের প্রচার শুরু হচ্ছে। যারা ১২৩ সিসিমপুর অনুষ্ঠানের গোড়ার দিকের পর্বগুলো দেখতে পারেনি, তাদের জন্য রয়েছে একটা দারুণ খবর, ১২৩ সিসিমপুর অনুষ্ঠানের দ্বিতীয় ও তৃতীয় মৌসুমের পর্বগুলো দেখানো হবে দেশ টিভিতে। তবে এ ক্ষেত্রে অনুষ্ঠানটির কিছুটা মানোন্নয়ন করা হবে। আর এর জন্য চলছে প্রয়োজনীয় গবেষণার কাজ। দেশ টিভিতে প্রতিটি পর্ব একই সপ্তাহে বিভিন্ন সময় চারবার দেখানো হবে।জানা গেছে, বিটিভিতে এখন অনুষ্ঠানটির ষষ্ঠ মৌসুমের পর্বগুলো প্রচারিত হচ্ছে।