এবার দেশের গানের অ্যালবাম করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী রুমানা ইসলামের নতুন অ্যালবাম ভালোবাসি মাগো তোকে। আজ রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খোলার অনুষ্ঠানের আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। কথা হলো রুমানা ইসলামের সঙ্গে।কত দিন পর আপনার নতুন অ্যালবাম এসেছে?দুই বছর পর। সর্বশেষ অ্যালবামটি ছিল অস্তিত্ব। আমার বাবা খান আতাউর রহমানের ১২টি গান ছিল ওটাতে। এবার করেছি দেশের গান। নাম ভালোবাসি মাগো তোকে। এখানে বাবার দুটি গান রয়েছে। ‘হায়রে আমার মন মাতানো দেশ’ গানটি গেয়েছিলাম ডানপিটে ছবিতে। বাবার শেষ ছবি ছিল এখন অনেক রাত। এই ছবিতে গেয়েছিলাম ‘যদি আর দেখা নাই হয়’। গানটির জন্য ১৯৯৭ সালে আমি বাচসাস পুরস্কার পেয়েছিলাম। এই দুটিই আছে নতুন অ্যালবামে। আজ তো অ্যালবামটির মোড়ক খোলা হবে।অ্যালবামটি এরই মধ্যে বাজারে চলে গেছে। আজ আনুষ্ঠানিকভাবে মোড়ক খোলা হবে। মোড়ক খুলবেন সৈয়দ শামসুল হক। আমার নতুন অ্যালবামে চারজন সুরকার ও সংগীতপরিচালকের গান করেছি—খান আতাউর রহমান, আলাউদ্দিন আলী, শেখ সাদী খান ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। বাবা বেঁচে নেই। আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় বাকি তিনজন সুরকার ও সংগীতপরিচালক।অ্যালবামটির গান নিয়ে মিউজিক ভিডিও করার কোনো পরিকল্পনা আছে?হ্যাঁ, করার কথা আছে। লেজার ভিশনকে আমিই তা তৈরি করে দেব। এই অ্যালবামের শিরোনাম গান ‘ভালোবাসি মাগো তোকে’ লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। দেশ টিভিতে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে গানটি দেখানো হবে। এখন ওটার দৃশ্যায়নের কাজ করছি মান্ডা এলাকায়।এবার দুই বছর পর, পরেরটি কত দিন পরে আসবে?ভালোবাসি মাগো তোকে আমার চতুর্থ অ্যালবাম। পঞ্চম আর ষষ্ঠটি এ বছরই আসবে। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে রবীন্দ্রসংগীতের একটা অ্যালবাম করছি। পুরো কাজটাই করা হচ্ছে কলকাতায়। সংগীত তৈরির কাজ হয়ে গেছে। আগামী মাসে যাচ্ছি গানগুলোতে কণ্ঠ দিতে। ষষ্ঠটি একেবারেই মৌলিক গান নিয়ে। এ সময়ের জনপ্রিয় কয়েকজন গীতিকার ও সুরকারের গান করব ওটাতে।