এবার দ্বৈত চরিত্রে অভিনয় করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক শিয়াল পণ্ডিত। এটি লিখেছেন শাহীন জামান, পরিচালনা করেছেন আল হাজেন। নাটকে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। কথা হলো তাঁর সঙ্গে।‘শিয়াল পণ্ডিত’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকের গল্পটি বেশ মজার। নামটি প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। এ নাটকে এমন কিছু ঘটনা তুলে ধরা হয়েছে, যা আমাদের চারপাশে প্রায়ই দেখা যায়। এমনি কিছু ঘটনা হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে।এখন কী নিয়ে ব্যস্ত?মামুনুর রশীদ পরিচালিত ঈদের রং নামে একটি নাটকে অভিনয় করছি। এবারই প্রথম আমি দ্বৈত চরিত্রে অভিনয় করছি—একই সঙ্গে বাবা ও ছেলে। বাবা পোস্টমাস্টার। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার কারণে রাজাকাররা তাকে হত্যা করে। সেই রাজাকাররা এখনো বেঁচে আছে। এবার ছেলে বড় হয়ে পোস্টমাস্টার হয়েছে।ঈদে কতগুলো নাটকে কাজ করলেন?রমজান মাসের ঈদের তুলনায় এবার খুব বেশি কাজ করিনি। কারণ, এবার আমি ভালো কিছু কাজ করতে চেয়েছি। তাই এবার মানের দিকে বেশি নজর দিয়েছি। আর বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলাম। তারপরও কোরবানির ঈদের জন্য আটটি নাটকে কাজ করছি।যুক্তরাষ্ট্রে কী করলেন?বাংলাদেশের একটি ছেলে ওখানে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন। নাম ওয়াহিদ। পড়াশোনার অংশ হিসেবে তাঁকে একটি নাটক বানাতে হয়েছে। তিনি আমাকে আর নওশীনকে সেখানে গিয়ে কাজ করার জন্য আমন্ত্রণ জানান। আমরা তাঁর পরিচালনায় সেখানে নিউইয়র্ক নামের একটি নাটকে কাজ করেছি। এটি কোরবানির ঈদে চ্যানেল আইতে দেখানো হবে।আপনার অভিনীত ‘মনের মানুষ’ ছবিটি ঈদের পর মুক্তি পাচ্ছে।এটি আমার জন্য বেশ আনন্দের খবর। গৌতম ঘোষের মতো নির্মাতার সঙ্গে কাজ করেছি। ছবিটি দেখেছি। আমার কাছে ভালোই লেগেছে।