এবার ধারাবাহিকে হাসিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় বিজয়ী হাসিন এবার ধারাবাহিক নাটকে অভিনয় করলেন। নাম নো ম্যানস ল্যান্ড। রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম। ৫২ পর্বের নাটকটিতে অভিনয়ের জন্য সম্প্রতি ব্যাংককের পাতায়ায় যান হাসিন। সেখান থেকে ফিরে তিনি বলেন, ‘এবারই প্রথম ধারাবাহিকে অভিনয় করেছি। ভেবেছিলাম, শুটিংয়ের ফাঁকে ঘুরে বেড়াব। কিন্তু সেটা আর হয়নি।’হাসিন আরও বলেন, ‘নাটকে আমি রাইসুল ইসলাম আসাদের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। তিনি একজন গোয়েন্দা কর্মকর্তা। অভিনয়টা যে কী, তা এবার কাজ করতে গিয়ে ভালোই বুঝতে পেরেছি। অনেক কিছু শিখেছি।’ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব জেতার পর হাসিন প্রথম টিভি নাটকে অভিনয় করেন নোবেলের বিপরীতে। এক ঘণ্টার ওই নাটকটির নাম আমাদের ছোট নদী। পরিচালনা করেন তাহের শিপন।