এবার নগ্নতার মিছিলে ক্রিস্টেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে কিছুদিন আগেই রসাল সব খবরের জোগান দিয়েছিলেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। সেটার রেশ কাটতে না কাটতেই এবার নগ্ন ছবি ফাঁস হওয়ায় খবরের শিরোনাম হলেন ২২ বছর বয়সী মার্কিন এ অভিনেত্রী। মুক্তি প্রতীক্ষিত ‘অন দ্য রোড’ ছবিতে বিবসনা ক্রিস্টেনকে দেখা যাবে—এমন খবর চাউর হয়েছে অনেক আগেই। সম্প্রতি ছবিটির কয়েকটি উত্তেজক দৃশ্যের স্থিরচিত্র ফাঁস হওয়ার পর বিতর্কের ঝড় উঠলেও বিষয়টি নিয়ে মোটেও গা করছেন না ক্রিস্টেন। তাঁর মতে, পর্দায় নগ্ন হয়ে উপস্থিত হওয়াটা কোনো ব্যাপারই না।সম্প্রতি ফাঁস হওয়া ছবিগুলোতে সম্পূর্ণ বিবসনা অবস্থায় দেখা গেছে ক্রিস্টেনকে। ছবিগুলোর একটিতে দেখা গেছে, সম্পূর্ণ নগ্ন অবস্থায় বিছানায় শুয়ে মিষ্টি হাসি দিচ্ছেন তিনি। আরেকটি ছবিতে ‘অন দ্য রোড’-এর সহতারকা গ্যারেট হেডলান্ড ও স্যাম রাইলির সঙ্গে নগ্ন ক্রিস্টেনকে গাড়িতে বসে থাকতে দেখা গেছে। মার্কিন ঔপন্যাসিক জ্যাক কেরুয়াক রচিত ‘অন দ্য রোড’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটির পরিচালক ওয়াল্টার স্যালেস। আড়াই কোটি ডলার বাজেটের ছবিটি যুক্তরাজ্যে ১২ অক্টোবর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। ডেইলি মেইল।