এবার নতুন কাঠামোতে বোনাস পাচ্ছেন না পোশাকশ্রমিকেরা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, নতুন বেতন কাঠানো অনুযায়ী বোনাস পাচ্ছেন না পোশাকশ্রমিকেরা। তিনি বলেন, মালিকদের দাবি নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা নভেম্বরের বেতন ডিসেম্বরে পাবেন। তাই আইন অনুযায়ী শ্রমিকেরা নতুন বেতন কাঠামোর ভিত্তিতে এ ঈদে বোনাস পাবেন না। এ বোনাসের দাবিতে যাতে কোনো আন্দোলন না হয় সে জন্য শিল্প পুলিশ এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।আজ রোববার আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। গাজীপুরে বোনাসের দাবিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনিত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা দিয়ে দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আশা করা হচ্ছে, মালিক ও শ্রমিক নেতারা আলোচনা করে বিষয়টি মিটিয়ে ফেলতে পারবেন। বৈঠকে টেন্ডারবাজি ও মোবাইল ফোনে চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগের চেয়ে টেন্ডারবাজি অনেক কমে এসেছে। মোবাইল ফোনে চাঁদাবাজি বন্ধে মোবাইল ট্র্যাকিং ব্যবস্থা নেওয়া হয়েছে।