এবার নরসিংদীতেও শতভাগ কেন্দ্রে ইভিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, গত তিনটি সিটি করপোরেশন নির্বাচনে সাফল্যের ধারাবাহিকতায় এবার নরসিংদীতেও ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে। ১৯ জানুয়ারি নরসিংদীর মেয়র পদে উপনির্বাচনে শতভাগ কেন্দ্রে (৩১টি কেন্দ্রে ১৯৮টি ভোটকক্ষ) ইভিএম ব্যবহার করা হবে।আজ রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে ছহুল হোসাইন সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ইভিএম পদ্ধতি ব্যবহারের ফলে নির্বাচনের সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আসছে। বিরোধী দলসহ যারা ইভিএমের বিরোধিতা করছে, তাদের উদ্দেশে ছহুল হোসাইন বলেন, এমন একটি সময় আসবে, যখন তারা নিজেরাই এই পদ্ধতিতে সন্তুষ্ট হবে। কারণ এখানে কারচুপি সম্ভব নয়।