আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ক্রিকেট রঙ্গ। নাটকটি লিখেছেন মাহবুবুল হাসান এবং পরিচালনা করছেন সবুর খান। এতে অভিনয় করছেন ইমি। কথা হলো তাঁর সঙ্গে।কত দিন পর অভিনয় করলেন?আট-নয় মাস পর তো হবেই। বিশ্বকাপ ক্রিকেটের সময় আরটিভিতে ক্রিকেট কার্নিভ্যাল নামে একটি অনুষ্ঠান ৪২ দিন উপস্থাপনা করেছি। তখন আরটিভিতেই নাটকটির পরিচালকের সঙ্গে আমার কথা হয়। নাটকে আমার বাবা বাঙালি আর মা ব্রিটিশ। বিশ্বকাপ ক্রিকেটের খেলা দেখার জন্য ফুপুর (ডলি জহুর) বাসায় এসেছি।আর কোনো নাটক করছেন?সম্প্রতি যুক্তরাজ্যে সকাল আহমেদের শূন্যতায় বোনা ঘর ধারাবাহিকের কাজ করে এলাম। প্রবাসীদের নিয়ে গল্প। কিছুদিনের মধ্যেই এটিএন বাংলায় নাটকটির প্রচার শুরু হবে। আমি যেমন, সবাই সে রকম চরিত্রই নিয়ে আসেন। কিন্তু এই ধারাবাহিকে আমার চরিত্রটি একেবারেই অন্য রকম। এ ছাড়া শিগগিরই এই পরিচালকের আরেকটি ধারাবাহিকের কাজ শুরু করব; নাম লেডিস হোস্টেল।আপনি এখন উপস্থাপনাটাই বেশি করছেন?তা বলতে পারেন। এনটিভিতে শনিবার রাতে দেখানো হচ্ছে ভিউয়ারস আওয়ার। বিভিন্ন মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠানটি। স্টুডিও থেকে সরাসরি দেখানো হয়। একুশে টিভিতে করছি বিনোদনের বিশ্ব। মঙ্গলবার বিকেলে দেখানো হয়। আপনার বড় পরিচয় মডেলিংকে ঘিরে। ওটার কী খবর?গত বছর মডেল হিসেবে পাকিস্তানের করাচি ফ্যাশন উইকে অংশ নিয়েছিলাম। কিছুদিন পরই ঢাকায় হবে ‘ঢাকা ফ্যাশন উইক’। এখানেও আমি অংশ নেব। নতুন আর কী করছেন?আমার নাচ শেখার খুব শখ ছিল। কিন্তু মা ভর্তি করিয়ে দিয়েছিলেন গানে। নাচ আর শেখা হয়নি। এখনো ওটা আমার কাছে স্বপ্নই হয়ে আছে। তবে এবার একটা সুযোগ পেয়েছি। ঈদে একটি নাচের অনুষ্ঠান হবে। ওখানে আমি নাচ করব। আমার সঙ্গে থাকবেন নৃত্যশিল্পী সোহেল।