এবার নাটকে সোহেল রানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দায় সোহেল রানাকে দেখা যায়নি এর আগে। কেউ কোনো নাটকে তাঁকে অভিনয়ের জন্য অনুরোধ করলে তিনি সরাসরি ‘না’ বলেছেন। এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। টিভি নাটকে অভিনয় করেছেন সোহেল রানা। নাম আবার যোদ্ধা হব।নাটকটি পরিচালনা করেছেন শহিদুল হক খান। সম্প্রতি বিক্রমপুরে এই নাটকের শুটিং শেষ হয়েছে।নাটকের মূল বক্তব্য হলো, মুক্তিযোদ্ধারা যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, আজও তা অর্জিত হয়নি। এখনো মুক্তিযোদ্ধারা অবহেলিত। তাই মুক্তিযোদ্ধারা আবার যোদ্ধা হওয়ার স্বপ্ন দেখছেন।সোহেল রানা বলেন, ‘শহিদুল হক খান যখন আমাকে বললেন যে মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজটি করা হচ্ছে, তাই আপনি কাজটি করুন। মুক্তিযোদ্ধাদের চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করার প্রয়োজনেই আপনাকে দরকার। আমি গল্পটি শুনলাম এবং ভালো লাগল। কাজটি করেও মনে হলো যে এ ধরনের চরিত্রে অভিনয় করা যায়।’জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে টিভিতে নাটকটি প্রচার করা হবে। এই নাটকে আরও অভিনয় করেছেন আহমেদ শরিফ, মৌরী, রিমুসহ অনেকেই।