এবার নিউজ চ্যানেলের ওপর মমতার গোস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব টেলিভিশন চ্যানেল সরকারের কেবল বিরোধিতা করে যাচ্ছে, সেসব চ্যানেল না দেখে বরং গান-বাজনা শুনতে জনগণকে পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি নির্দিষ্ট কয়েকটি সংবাদপত্র সরকারি সাহায্যপুষ্ট গ্রন্থাগারে রাখার ব্যাপারে নির্দেশনা জারি করেছিল রাজ্য সরকার।সংবাদপত্রের পর এবার মমতার গোস্যা হয়েছে কলকাতার কয়েকটি টিভি চ্যানেলের ওপর। মমতা ওই সব চ্যানেলকে সিপিএমের চ্যানেল বলে অভিহিত করছেন। বলেছেন, ওই সব চ্যানেল অবিরত সরকারের বদনাম গেয়ে যাচ্ছে। তাই মমতা গতকাল বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, ‘ওদের চ্যানেল দেখবেন না। বারে বারে মিথ্যা কথা প্রচার করায় আপনাদের মাথা ঘুরে যাবে।’এর পরিবর্তে মুখ্যমন্ত্রী সবাইকে গান-বাজনা শোনার পরামর্শ দিয়ে একটি নিউজ চ্যানেল ও সংগীতবিষয়ক চ্যানেলের নাম উল্লেখ করেন।এর আগে তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী ‘ফতোয়া’ দিয়ে সিপিএমের কোনো কর্মীর সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ না হতে বলেছিলেন।