বড়দিন উপলক্ষে বৈশাখী টিভিতে আজ দুপুরে প্রচারিত হবে টেলিছবি দুটি ঘাসফড়িং ও একটি মৃত্যু। লিখেছেন মুক্তনীল, পরিচালনা করেছেন সকাল আহমেদ। টেলিছবিটিতে অভিনয় করেছেন বিন্দু। কথা হলো তাঁর সঙ্গে।শুনেছি ‘দুটি ঘাসফড়িং ও একটি মৃত্যু’ টেলিছবিটি আপনি প্রযোজনা করেছেন। হঠাৎ প্রযোজক হওয়ার শখ হলো কেন?প্রযোজনার কাজটা কিন্তু মোটেও পরিকল্পনা করে করিনি। টেলিছবিটির অন্য একজন প্রযোজক ছিলেন। শুটিং শুরুর আগের দিন তিনি প্রযোজনা করার ব্যাপারে অপারগতা প্রকাশ করেন। কিন্তু গল্পটি খুবই সুন্দর, আর আমরা শিল্পীরাও সময় দিয়ে রেখেছি। শেষ পর্যন্ত পরিচালক ও অন্য শিল্পীদের সঙ্গে আলোচনা করে আমি নিজেই প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছি। শুরুটা হঠাৎ করে হলো। প্রযোজনার কাজটা কি নিয়মিতই করবেন?এখনই আমার কিন্তু মোটেও সে রকম কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই। কোনো কিছু না গুছিয়ে কাজ করা ঠিক নয়। আর ভবিষ্যতের কথা তো এখনই বলতে পারছি না। টেলিছবিটির কাজটা কেমন হয়েছে?কাজটা কিন্তু চমৎকার হয়েছে। প্রথম ১০ মিনিটে খুবই শ্বাসরুদ্ধকর মনে হবে। ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার কয়েকটি ঝুঁকিপূর্ণ শট ছিল। টেলিছবিটি তৈরি হয়েছে গার্ল অন দ্য ব্রিজ বই অবলম্বনে। আমি যখন কলেজের ছাত্রী ছিলাম, তখনই বইটি পড়েছিলাম।আরটিভির ‘ভালোবাসা বরপুত্র’ টেলিছবিতেও তো আপনি অভিনয় করেছেন।দুই ভাইয়ের গল্প। তাদের মধ্যে একজন মানসিক রোগী (পার্থ বড়ুয়া)। তাঁকে সুস্থ করে তোলার জন্য নানাভাবে চেষ্টা করা হয়। আমরা অভিনয় করেছি গির্জা, কবরস্থানসহ নানা জায়গায়। কবরস্থানে ছোট ছোট কিছু কবর দেখে খুব খারাপ লেগেছে। নতুন চলচ্চিত্রে অভিনয়ের কোনো খবর আছে?এখন তো সোহেল আরমানের এই তো প্রেম ছবির কাজ করছি। এরপর অনেকের সঙ্গে আলোচনা হচ্ছে। আগামী বছর একটি কিংবা দুটি চলচ্চিত্রে অভিনয়ের পরিকল্পনা আছে। তবে কোনটা করব—তা এখনই বলতে পারছি না।