এবার নিজের চ্যানেলে হাজির হচ্ছেন অপরাহ উইনফ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার নিজের চ্যানেলেই অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বিখ্যাত উপস্থাপিকা অপরাহ উইনফ্রে। আগামী জানুয়ারি থেকে অপরাহ উইনফ্রে নেটওয়ার্ক (ওডব্লিউএন) নামে চালু হতে যাওয়া নিজের টিভি চ্যানেলে তিনি অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন। অপরাহস নেক্সট চ্যাপ্টার নামের এক ঘণ্টার অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ৫৬ বছর বয়সী এ তারকা। আগামী বছরের শেষের দিকে ওডব্লিউএন চ্যানেলে এর প্রিমিয়ার হবে। অপরাহের এ অনুষ্ঠানে অংশ নিতে যাওয়াদের সম্ভাব্য তালিকায় আছেন অ্যাভাটার খ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন, পপ গায়িকা লেডি গাগা, আলোকচিত্রী অ্যানি লিবোভিতজ প্রমুখ। বিবিসি জানায়, দীর্ঘ ২৫ বছর ধরে প্রচারিত সাপ্তাহিক অনুষ্ঠান অপরাহ উইনফ্রে শো ২০১১ সালের সেপ্টেম্বরে শেষ করে দেওয়ার ঘোষণা দেন এ তারকা। ওডব্লিউএন চ্যানেলটি উইনফ্রেস হারপো ও ডিসকভারি কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে চালু করা হচ্ছে।