এবার নিজের পায়ে দাঁড়াবেন ব্রুনি! (ভিডিও)
নির্বাচনে হেরেছেন নিকোলা সারকোজি। ঘোষণা দিয়েছেন রাজনীতি থেকে বিদায়েরও। ফ্রান্সের ফাস্ট লেডি হিসেবে সাবেক হতে চলেছেন ফরাসি প্রেসিডেন্ট সারকোজির স্ত্রী সুপার মডেল কার্লা ব্রুনি। এখন আগামী দিনগুলো কীভাবে কাটবে ব্রুনির?সারকোজি রাজনীতি থেকে বিদায় ঘোষণার পরই খবর বেরোয়, ৪৪ বছর বয়সী ব্রুনি ফিরে যাবেন গানের জগতে। যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফের খবরে এ কথা বলা হয়েছে।ব্রুনির মুখপাত্র ভেরোনিকা রামপাজ্জা জানিয়েছেন, সারকোজি ক্ষমতায় থাকার সময়টাতে গত পাঁচ বছর নিজের ক্যারিয়ার গোছানোর সময় পাননি ব্রুনি। এখন তিনি আবার গান গাওয়া শুরু করবেন। বাস্তব পরিস্থিতির কারণে কনসার্টে গান গাওয়া বন্ধ রেখেছে রেখেছিলেন ব্রুনি। এখন শুরু করবেন সেটাও।ভেরোনিকা জানান, প্যারিসে ব্রুনির একটি রেকর্ডিং প্রতিষ্ঠান আছে। এখান থেকেই আসছে শরতে একটি গানের অ্যালবাম প্রকাশ করবেন তিনি।১০ বছর আগে ব্রুনির একটি গানের অ্যালবাম ঈর্ষণীয় সফলতা পায়। গোটা বিশ্বে অ্যালবামটির ২০ লাখ কপি বিক্রি হয়। ব্রুনি আশা করছেন, নতুন অ্যালবামটিও একইভাবে সফলতার মুখ দেখবে। চলচ্চিত্রে অভিনয় করার সম্ভাবনাও রয়েছে ব্রুনির। তাঁর বোন অভিনেত্রী ভ্যালেরি ব্রুনি তাঁদের পরিবার নিয়ে একটি নতুন ছবি নির্মাণ করতে চলেছেন। সেখানে নিজের চরিত্রে অভিনয় করতে পারেন বিদায়ী ফাস্ট লেডি।
২০০৭ সালের নভেম্বরে একটি ডিনার পার্টিতে সারকোজির সঙ্গে পরিচয় হয় ব্রুনির। দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি। এটি ছিল ব্রুনির প্রথম ও সারকোজির তৃতীয় বিয়ে। বিয়ের পর থকে সব সময়ই পাদপ্রদীপের আলোয় ছিলেন সারকোজি-ব্রুনি জুটি।