এবার নিরুপমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিন্দু অনেক দিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে ‘দেনাপাওনা’ গল্পটি পড়েছিলেন। তখনই স্বপ্ন দেখেছিলেন, যদি কখনো এই গল্পের নাটকে কাজ করার সুযোগ পেতেন। এবার পেয়ে গেলেন সেই সুযোগ। নাটকের নাম নিরুপমা। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলার জন্য নির্মাণ করা হচ্ছে নাটকটি। চিত্রনাট্য করেছেন নিরন মহিউদ্দিন এবং পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী।নাটকে বিন্দুর বাবার চরিত্রে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ এবং শ্বশুরের চরিত্রে কে এস ফিরোজ।বিন্দু বলেন, ‘নিরুপমা নাটকের চিত্রনাট্য পড়ে পছন্দ হলো। এখন কাজটি করছি। ভালো লাগছে। নাটকে আমি দেনাপাওনা গল্পের মূল চরিত্রে কাজ করছি।’