আজ এনটিভিতে দেয়াল আর চ্যানেল নাইনে প্রচারিত হবে হেলিকপ্টার। প্রথমটি লিখেছেন ও পরিচালনা করেছেন হূদি হক আর দ্বিতীয়টি তুহিন অবন্ত। দুটি ধারাবাহিক নাটকেই অভিনয় করছেন রওনক হাসান। কথা হলো তাঁর সঙ্গে। এখন কী কাজ করছেন?অভিনয়ের পাশাপাশি অনেক দিন ধরে নাটক লিখছি। এবারই প্রথম পরিচালনা করেছি টেলিছবি। নাম রচি মম ফাল্গুনে। রবীন্দ্রনাথ ঠাকুরের আটটি চরিত্রে অভিনয় করেছি আমি আর তিশা। চরিত্রগুলো হলো রক্তকরবীর বীশু ও নন্দিনী, ‘কৃষ্ণকলি’ কবিতার কৃষ্ণকলি ও কবি, এক রাত্রির গল্প-এর সুরবালা ও স্কুলমাস্টার, শেষের কবিতার অমিত ও লাবণ্য। সঙ্গে আছে এ সময়ের আমরা দুজন। শুটিংয়েই সময় লেগেছে ১০ দিন। বাইশে শ্রাবণে প্রচারের ইচ্ছা আছে।‘হেলিকপ্টার’ নাটকটি নিয়ে কিছু বলুন।আমি, মিলন, জয়রাজ ও শাহাদাৎ পত্রিকার হকার। শিক্ষিত। মানুষের ঘরে ঘরে খবর পৌঁছে দিই—তাতেই আনন্দ। জীবনের মানে আমাদের কাছে অন্যদের চেয়ে আলাদা। আমাদের চারটি সাইকেল আছে, এগুলোকে হেলিকপ্টার বলি। আমারটার নাম ভিআইপি হেলিকপ্টার। একেবারে অন্য রকম গল্প। ভালো লাগবে।‘দেয়াল’ নাটকে কাজ করতে কেমন লাগছে?হূদির সঙ্গে প্রথম কাজ করছি। আমি মুগ্ধ। কোনো তাড়াহুড়া নেই। ভালো করার জন্য যথেষ্ট সময় নিয়ে কাজ করা হচ্ছে। নাটকের গল্পে আমার মেধা, বুদ্ধি, জ্ঞান—সবই আছে। কিন্তু অসৎ পথে, প্রতারণার মধ্য দিয়ে ধনী হওয়ার চেষ্টা করি।