এবার প্রাচীন বাউলগান করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল ফাউন্ডেশন থেকে বেরিয়েছে নতুন অ্যালবাম ‘মনে কি পড়ে না পথিক’। এই অ্যালবামে গান করেছেন কিরণ চন্দ্র রায়। সংগীতায়োজন করেছেন অমিত ব্যানার্জি। কথা হলো কিরণ চন্দ্র রায়ের সঙ্গে।নতুন অ্যালবামে কী ধরনের গান করেছেন?এবার প্রাচীন বাউলগান করেছি। এ ধরনের গানের প্রতি আমার যথেষ্ট আগ্রহ রয়েছে। একটি গানের কথা একটু আলাদা করে বলতে চাই। গগন হরকরার ‘আমি কোথায় পাব তারে’। ‘আমার সোনার বাংলা’ রচনার সময় রবীন্দ্রনাথ ঠাকুর গগনের এই গানের সুরে প্রভাবিত হয়েছিলেন। এ ছাড়া পথিক রাধাবল্লভ, ভবা পাগলা, কাঙাল হরিনাথ, বিজয় সরকার, আশকার ইবনে শাইখ, আলী হোসেন, অসীম সাহা ও লালন ফকিরের গান রয়েছে।অ্যালবামের নাম ‘মনে কি পড়ে না পথিক’ কেন?যারা বাউলসংগীতের অনুরক্ত, বাউল ভাবকে শ্রদ্ধা করে, তারা সহজেই এ কথাটির মধ্য দিয়ে অ্যালবামের গানগুলোর গভীরতা অনুধাবন করতে পারবে। আর ‘মনে কি পড়ে না পথিক’ গানটির মধ্যে বাউলতত্ত্বের দর্শন লুকিয়ে আছে। তাই এ নামটি নির্বাচন করেছি।প্রাচীন বাউলগানের ব্যাপারে আপনার আগ্রহ তৈরি হওয়ার কারণ কী?ইদানীং গান নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হচ্ছে। সেসব প্রতিযোগিতায় না জেনে কিংবা না বুঝেই ছেলেমেয়েরা লোকগানের এই ধারাটিকে সফল হওয়ার জন্য ব্যবহার করছে। কারণ, লোকগানের এই ধারাকে অবলম্বন না করে নিজেকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আবার বাঙালিরা শেকড়ের কথা খুব বেশি অনুভবে রাখে। যখনই সেই শেকড় ধরে কেউ নাড়া দেয়, তখন তারা আপ্লুত হয়। এসব কারণেই প্রাচীন ভান্ডারের কাছে হাত বাড়ানো। আর আজকের প্রজন্মকে মনে করিয়ে দেওয়া, আমাদের গানের সম্পদ যে কত ধনী!আপনি তো এর আগেও প্রাচীন গান করেছেন।হ্যাঁ, গত পয়লা বৈশাখে বেরিয়েছিল শচীন দেব বর্মণের গান নিয়ে শ্রদ্ধাঞ্জলি, এর আগে বেরিয়েছে বাংলার বাউল, মন চলো রূপের নগরে, লালনগীতি, পদাবলী কীর্তন, বিজয়বিচ্ছেদ—এগুলো সবই কিন্তু এখন প্রাচীন গান।স্ত্রী চন্দনা মজুমদার ও আপনি অনেক দিন ধরে গান করছেন। আপনার সন্তানের গানের ব্যাপারে আগ্রহ আছে?হ্যাঁ, আমাদের একমাত্র সন্তান শতাব্দী রায় কণ্ঠশিল্পী হিসেবে বিটিভিতে তালিকাভুক্ত হয়েছে। ও সব ধরনের গানই করে। তবে উচ্চাঙ্গসংগীত ও লোকগানের প্রতি নেশাটা একটু বেশি।