এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থী সাড়ে ১০ লাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কাল শুক্রবার দেশের ৬১ জেলায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ লাখ ৪৫ হাজার ৬৩২ প্রার্থী। পরীক্ষায় অংশ নিতে ১১ লাখ ২০ হাজার ২৯০ প্রার্থী আবেদন করেছিলেন।আজ বৃহস্পতিবার পরীক্ষা বাতিল হয়েছে মর্মে গুজব ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামলকান্তি ঘোষ আজ প্রথম আলোকে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ নিয়ে প্রার্থীদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।