এবার প্রেমের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রা ওয়ান ছবির প্রথম কপিটি দেখছি...অসাধারণ! বুঝতে পারছি আরেকটি প্রেমের ছবি বানাব আমি...আমি এবং আমার স্বপ্ন নিয়ে একটা ভালোবাসার গল্প।’ তার আগে নিজের ছবি দেখে টুইটারে নিজের অনুভূতি জানাতে গিয়ে এসব বললেন শাহরুখ খান। রা ওয়ান ছবি মুক্তি পাচ্ছে কাল বুধবার। সবারই জানা, রা ওয়ান ছবির প্রচারণার জন্য অনেক কিছুই করেছেন এই বলিউড তারকা। এখন কেবল দেখার বিষয়, দর্শক ছবিটি কীভাবে নেবে। বিশেষজ্ঞদের ধারণা অবশ্য শাহরুখের পক্ষেই। অধিকাংশেরই ধারণা, প্রথম সপ্তাহেই ছবিটি তুলে নেবে ১০০ কোটি রুপি।