এবার ফটোসাংবাদিকের মামলায় লিন্ডসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্তিসহ নানা অপকর্মের কারণে সমালোচিত হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহান। এসব অপকর্মের কারণে তাঁর জীবনে জল কম ঘোলা হয়নি! জেল-জরিমানাসহ নানা ধরনের শাস্তিও ভোগ করতে হয়েছে তাঁকে। সম্প্রতি হলিউডের আলোচিত এ অভিনেত্রীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন এক ফটোসাংবাদিক।২০১০ সালে হলিউডের রাস্তায় একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে বলেই জানিয়েছে টিএমজি। লিন্ডসের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, হলিউডের একটি নৈশক্লাব থেকে দ্রুত বাসায় ফেরার পথে এক ফটোসাংবাদিক তাঁর গাড়ির সঙ্গে সংঘর্ষের কারণে আহত হন। লিন্ডসের গাড়ির সঙ্গে দুর্ঘটনায় সেই ফটোসাংবাদিক শরীরের বিভিন্ন অংশে আঘাত পান।ফটোসাংবাদিকের আইনজীবীর বরাতে টিএমজি জানিয়েছে, লিন্ডসের বিরুদ্ধে মামলার কারণ হলো লিন্ডসের গাড়িচালক তাঁর নির্দেশনা অনুযায়ীই গাড়ি চালাচ্ছিলেন। লিন্ডসের গাড়িটি নৈশক্লাব থেকে খুব দ্রুতগতিতে বের হওয়ার পথে ওই ফটোসাংবাদিককে আহত করে।ফটোসাংবাদিকের আইনজীবী নেইল স্টেইনার বলেন, লিন্ডসের বিমা প্রতিষ্ঠানের সঙ্গে বিষয়টি মীমাংসার জন্য যোগাযোগ করা হলে তারা যত্সামান্য ক্ষতিপূরণ দিতে চেয়েছিল। নেইল আরও বলেন, ‘২০১০ সালে নৈশক্লাব থেকে ফেরার পথে সেই ঘটনায় আহত ওই ফটোসাংবাদিকের পক্ষে আমি শুধু যুক্তিসংগত আর্থিক ক্ষতিপূরণই দাবিই করেছি। নেইল আরও জানিয়েছেন, আহত হওয়ার কারণে ওই ফটোসাংবাদিককে অর্থোপেডিক ও নিওরোলজিক চিকিত্সা নিতে হয়েছিল।