এবার ফিতরা ১০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সারা দেশে জনপ্রতি ফিতরা ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বায়তুল মোকাররম মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সভাকক্ষে ফিতরা নির্ধারণী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মো. সালাহউদ্দিন। সভায় উপস্থিত ফিতরা নির্ধারণী কমিটির বিশেষজ্ঞ আলেম-ওলামা ও অন্য সদস্যরা কোরআন, হাদিস ও ফিকাহর আলোকে বিস্তারিত আলোচনার পর দেশের প্রধান খাদ্য চালের হিসাব অনুযায়ী এবারের ফিতরা জনপ্রতি ১০০ টাকা নির্ধারণের ব্যাপারে একমত পোষণ করেন। সভায় বলা হয়, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর সাদকাতুল ফিতরা আদায় করা ওয়াজিব। সামর্থ্যবান পিতার ওপর তার নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকেও সাদকাতুল ফিতরা আদায় করা ওয়াজিব। ফিতরা অবশ্যই ঈদের নামাজে যাওয়ার আগেই আদায় করতে হবে। বাসস।