এবার ফুটবলের সঙ্গে ইবরার টিপু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইবরার টিপু এবার ফুটবল নিয়ে গান করলেন। জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতার সূচনা সংগীতটি তৈরি করেছেন তিনি। সুর ও সংগীতায়োজনের পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন বর্তমান সময়ের এই জনপ্রিয় সংগীতশিল্পী ও পরিচালক। গানটি লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। গানের কথা হচ্ছে, ‘লেখাপড়া করে চলরে চল, খেলার মাঠে খেলতে চল, প্রিয় খেলা ফুটবল।’সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে স্বাগত সংগীতটি তৈরি করেন তিনি। ‘ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে’—গানটি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে। এতে কণ্ঠও দেন তিনি। এর আগেও ক্রিকেট নিয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাওয়া ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’ গানটিরও সুর ও সংগীতায়োজন করেন তিনি।ক্রিকেটের পর এবার ফুটবলের জন্য গান তৈরি করে উচ্ছ্বসিত ইবরার টিপু বলেন, ‘ক্রিকেটের পর এবার ফুটবলের গান করলাম। এ ধরনের গান তৈরির মধ্যে অন্য রকম একটা আনন্দ আছে। আগের দুটি গানের মতো এটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’জানা গেছে, জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতার এ সূচনা সংগীতটির পৃষ্ঠপোষকতা করছে এটিএন বাংলা। খেলার মাঠে ও টিভি চ্যানেলে গানটি প্রচারিত হবে।