এবার বিএসএফের বিরুদ্ধে প্রতিবন্ধী পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গতকাল মঙ্গলবার রিফাত উল্লাহ (৪০) নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সীমান্ত-সংলগ্ন মাথাভাঙ্গা নদীর পার থেকে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।রিফাতের বাড়ি রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ ক্রোফর্ডনগর গ্রামে। এলাকাবাসীর ভাষ্য, তিনি মানসিক প্রতিবন্ধী।৩২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডার লে. কর্নেল হামিদুন্নবী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রিফাত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএস) নির্যাতনের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁকে উদ্ধারের পর এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। তবে বিএসএস এ অভিযোগ অস্বীকার করেছে।বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে নিখোঁজ হন রিফাত। অনেক খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এলাকাবাসী তাঁকে ১৫২-২(এস) সীমান্ত পিলার-সংলগ্ন বাংলাদেশি ভূখণ্ডে তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।প্রাগপুর বিজিবি ক্যাম্পের সুবেদার রেজাউল ইসলাম জানান, রিফাতের শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর দুই পায়ে ব্যান্ডেজ করা হয়েছে।এলাকাবাসীর ভাষ্য, হোগলবাড়িয়া থানার কৃষাণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা রিফাতকে আটক করে তাঁদের ক্যাম্পে নিয়ে নির্যাতন করেন। তাদের ধারণা, রিফাত শুকনো মাথাভাঙ্গা নদীর ওপারে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। এ সময় বিএসএফ তাঁকে ধরে নেয়।