এবার বিকল্প চিকিত্সা পদ্ধতির শরণাপন্ন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় চিকিত্সাধীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ক্যানসার নির্মূলে বিকল্প চিকিত্সা পদ্ধতির শরণাপন্ন হয়েছেন। বিবিসি আজ বৃহস্পতিবার জানায়, দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গতকাল বুধবার চাভেজের নতুন চিকিত্সা পদ্ধতির কথা নিশ্চিত করেছেন।চতুর্থ দফা ক্যানসারের অস্ত্রোপচারের পর নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন চাভেজ। ফলে নির্বাচনের পর নির্ধারিত সময় প্রেসিডেন্ট হিসেবে নতুন করে শপথ নিতে পারেননি ৫৮ বছর বয়সী লাতিন আমেরিকার এই সমাজতান্ত্রিক নেতা।শেষবার অস্ত্রোপচারের দুই মাসেরও বেশি সময় পর বিকল্প চিকিত্সা নিচ্ছেন চাভেজ। মাদুরো গতকাল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমাদের নেতা এখন বিকল্প চিকিত্সা পদ্ধতির শরণাপন্ন হয়েছেন। এটি জটিল ও কষ্টসাধ্য, তবে এটা নিশ্চিত যে এর মধ্য দিয়ে তিনি সুস্থ হয়ে উঠবেন।’ চাভেজ ঠিক কোন ধরনের চিকিত্সা নিচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মাদুরো।গত বছরের ডিসেম্বরে ক্যানসার সারাতে চতুর্থবার অস্ত্রোপচার করাতে কিউবায় যান চাভেজ।