এবার বুর্জ খলিফায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসের আইফেল টাওয়ার এবং অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসের দেয়াল বেয়ে ওঠার পর ফ্রান্সের স্পাইডারম্যান-খ্যাত আলা রোবের চোখ পড়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার দিকে। কাল সোমবার তিনি দুবাইয়ে অবস্থিত ২৭১৭ ফুট উচ্চতা বিশিষ্ট ওই আকাশচুম্বী ভবনে উঠবেন। চলতি বছরের জানুয়ারিতে আলা রোবে (৪৮) ওই ভবনে ওঠার আকাঙ্ক্ষার কথা জানান। ওই সময় তিনি বলেছিলেন, ভবনটি বেয়ে ওঠার ক্ষেত্রে বড় সমস্যা হলো দুবাইয়ের গরম আবহাওয়া। এএফপি