এবার বড়দের জন্য উপন্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জে কে রাওলিংয়ের দুনিয়াজুড়ে খ্যাতি হ্যারি পটার সিরিজের লেখিকা হিসেবে। শিশু-কিশোরদের জনপ্রিয় এ বইয়ের জন্য অর্থ-যশ সবই তাঁর হাতের মুঠোয়। এবার তিনি বড়দের জন্য উপন্যাস লিখছেন। দ্য ডেইলি টেলিগ্রাফ-এ প্রকাশিত খবরে এ কথা জানা যায়। কেবল লিখেই তিনি যে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন, ব্রিটিশ মুদ্রায় তা ৫৩ কোটি পাউন্ড। রাউলিং জানান, বড়দের জন্য লেখা তাঁর এই প্রথম উপন্যাস হ্যারি পটারের বইগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন রকম হবে। নতুনত্বের স্বাদ নিতে তিনি এ উপন্যাস লিখছেন বলে জানান। ওয়েবসাইট।