এবার মাদাম তুসো ব্যাংককে শাহরুখ, হৃতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের মাদাম তুসো জাদুঘরের পর এবার মাদাম তুসো ব্যাংককেও দর্শনার্থীরা সাক্ষাৎ পাবেন বলিউডের তারকা শাহরুখ খান, হৃতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও কারিনা কাপুরের মোম-প্রতিকৃতির। সম্প্রতি এই চার তারকার মোমের মূর্তি ঠাঁই পেয়েছে মাদাম তুসো ব্যাংককে। থাইল্যান্ডে নিযুক্ত ভারতের কূটনৈতিক প্রতিনিধি অনিল ওয়াদাহ সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চার তারকার মোম-মূর্তি উন্মোচন করেছেন ব্যাংককের মাদাম তুসো জাদুঘরে। শহরের প্যারাগন শপিং মলে অবস্থিত জাদুঘরটি পর্যটক-দর্শনার্থী ও স্থানীয় জনগণের কাছে বেশ জনপ্রিয়। গত বছর এখানেই ঠাঁই পেয়েছে অমিতাভ বচ্চনের মোমের মূর্তি। এ প্রসঙ্গে অনিল ওয়াদাহর উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘বলিউডকে আন্তর্জাতিকভাবে পরিচিত করানোর ক্ষেত্রে এই পাঁচ তারকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাদাম তুসো ব্যাংককে তাঁদের মতো প্রথম সারির জনপ্রিয় তারকাদের মোমের মূর্তি ঠাঁই পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।’