এবার মালাকে নিয়ে ফুয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে অডিও জগতে ফুয়াদের গান প্রকাশিত হচ্ছে খুব কম। এবার একজন নবীন শিল্পীর একক অ্যালবাম করলেন তিনি। অস্ট্রেলিয়া-প্রবাসী এ শিল্পীর নাম মালা। শিল্পীর নামের সঙ্গে মিল রেখে অ্যালবামের নামও রাখা হয়েছে মালা'। এতে গান রয়েছে আটটি। ফুয়াদের সংগীতে গানগুলোর কথা লিখেছেন শাহান কবন্ধ, আবদার রহমান, উপল ইসলাম ও ফুয়াদ নিজে। মালা বলেন, ছোটবেলা থেকেই গান করছি। আমার মাও একজন নজরুল সংগীতশিল্পী। তঁার উত্সাহেই মূলত আমার গানে আসা। অ্যালবামে ফোক ফিউশন ধঁাচের গান করেছি। আমার বিশ্বাস এই অ্যালবামের গানগুলো শ্রোতার পছন্দ হবে।'ফুয়াদ আল মুক্তাদিরও মালার অ্যালবামটি নিয়ে বেশ আশাবাদী।ফুয়াদ ফিচারিং মালা' শিরোনামের অ্যালবামটি আজ বৃহস্পতিবার থেকে বাজারে আসছে। এটি বাজারে এনেছে ডেডলাইন মিউজিক।প্রসঙ্গত, পপগায়িকা মিলার প্রথম অ্যালবাম ফেলে আসা'। প্রথম অ্যালবামটি খুব একটা সাড়া জাগাতে না পারলেও ফুয়াদের সুর ও সংগীতায়োজনে চ্যাপ্টার টু' অ্যালবামটি দিয়ে সংগীত জগতে তিনি আলাদা একটা অবস্থান করে নেন। মিলার পর আরও অনেক নবীন শিল্পীর অ্যালবামের মতো এবার ফুয়াদ করলেন মালা একক অ্যালবামের কাজ।