এবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলি, নারীসহ নিহত ৫
এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বন্দরনগর সিয়াটলের কাছে গুলির ঘটনা ঘটেছে। সিয়াটল শহরের দক্ষিণে ফেডারেল ওয়ের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গত রোববার রাতে এ ঘটনা সংঘটিত হয়। এতে পাঁচজন নিহত হয়েছে। এদের মধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিও রয়েছেন। বন্দুকযুদ্ধের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ফেডারেল ওয়ে পুলিশের মুখপাত্র ক্যাথি এসক্রক জানান, গত রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গুলি হচ্ছে—এ ধরনের জরুরি কল পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসক্রক জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুজন লোককে পার্কিং লটে দেখতে পায়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন, তবে তিনি পুলিশের গুলিতে মারা গেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।গোলাগুলি থামার পর পুলিশ কমপ্লেক্সে তল্লাশি চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এদের মধ্যে একজন ছিলেন মাটিতে পড়ে, আরেকজনকে পাওয়া যায় পার্কিং লটে। তা ছাড়া দুটি ভিন্ন অ্যাপার্টমেন্ট থেকে একজন নারীসহ আরও দুটি লাশ উদ্ধার করা হয়।কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে সম্পর্কে এখনো পুলিশ কিছু জানাতে পারেনি। ১৫ এপ্রিল বোস্টনে ম্যারাথন প্রতিযোগিতার ফিনিশিং লাইনের কাছে ওই বোমা হামলায় তিনজন নিহত এবং ১৮০ জনের বেশি আহত হন। এপি ও বিবিসি।