এবার রাজনীতিতে আসছেন প্রিয়াংকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন রাজীব-সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াংকা গান্ধী। এ কারণে প্রথম পর্যায়ে প্রতি বুধবার দিল্লিতে প্রিয়াংকা তাঁর মা সোনিয়া গান্ধীর সংসদীয় আসন উত্তর প্রদেশের রায়বেরিলির সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনবেন। সেই সমস্যা থেকে উত্তরণের পথও বাতলে দেবেন প্রিয়াংকা। সোনিয়া গান্ধীর ইচ্ছে, এভাবেই ধীরে ধীরে রাজনীতিতে আসুক প্রিয়াংকা। যদিও ২০০৯ সালের লোকসভা নির্বাচনের সময় প্রিয়াংকা তাঁর বড় ভাই রাহুল গান্ধীর আমেথি কেন্দ্র এবং মায়ের রায়বেরিলি কেন্দ্রে নির্বাচনী প্রচারে নেমেছিলেন। বর্তমানে ওই দুটি আসনে কংগ্রেসের অবস্থান দুর্বল হয়ে পড়ায় প্রিয়াংকাকে তাঁর আসনে প্রচারের কাজে আনতে চাইছেন সোনিয়া। জানা গেছে, অসুস্থতার কারণে সোনিয়া গান্ধী ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী না-ও হতে পারেন। সে ক্ষেত্রে এই আসনে প্রিয়াংকাকে প্রার্থী করা হতে পারে।