এবার রিসোর্ট তৈরি করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক আদর্শ মেসবাড়ি। লিখেছেন আহসান হাবীব, যৌথভাবে পরিচালনা করছেন নুরুল ইসলাম ও বিক্রম খান। এতে অভিনয় করছেন তৌকীর আহমেদ। কথা হলো তাঁর সঙ্গে।এবার ঈদের জন্য কতগুলো নাটক পরিচালনা করছেন?চারটি নাটক। সবকটিই লিখেছেন বিপাশা হায়াত। এটিএন বাংলার জন্য ডাইনোসর (আল মনসুর, তৌকীর আহমেদ, ফারহানা মিঠু), বাংলাভিশনের জন্য মধ্যরাত ও ঝরাপাতার গল্প (নাদিয়া, মিথিলা, তৌকীর আহমেদ), বৈশাখী টিভির জন্য মরা জোছনায় (অবিদ রেহান, মৌসুমী, তৌকীর আহমেদ) ও দেশ টিভির জন্য ভালোবাসা জেগে থাকে (তারিন, তৌকীর আহমেদ)। এর মধ্যে চতুর্থটির শুটিং শুরু হবে কাল মঙ্গলবার। অন্য তিনটির শুটিং শেষ, এখন সম্পাদনার কাজ হচ্ছে।আপনি তো সবকটিতেই অভিনয় করছেন। এখানে আপনার চরিত্রগুলো কী রকম?প্রতিটি চরিত্রই আলাদা। একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। যেমন-মধ্যরাত ও ঝরাপাতার গল্পতে আমি স্কুলমাস্টার, মরা জোছনায় নাটকে ডাকাত, ভালোবাসা জেগে থাকে নাটকে নাগরিক জীবনের এক জটিল উচ্চবিত্ত মানুষ এবং ডাইনোসর নাটকে খুব সাধারণ ও ভালো মানুষ।ঈদের জন্য অন্য কারও পরিচালনায় অভিনয় করছেন?তা তো করছি। প্রতি ঈদে এটিএন বাংলায় মাসুম রেজার লেখা আর সৈয়দ আওলাদের পরিচালনায় তারিন ও আমাকে নিয়ে একটি নাটক থাকে। এবারও হচ্ছে, নাম ভালোবাসার রেসিপি। এ ছাড়া সাঈদ তারেকের পরিচালনায় বাংলাভিশনের জন্য করেছি বাঘ এলো শহরে। ‘আদর্শ মেসবাড়ি’ নাটকে অভিনয় করছেন। কেমন লাগছে?দারুণ মজার নাটক। তাই কাজটা করতে খুব ভালো লাগছে। জীবনঘনিষ্ঠ গল্প। এখানে হাসির নানা উপদান রয়েছে।আপনি নাকি রিসোর্ট তৈরি করছেন?হ্যাঁ, কাজ এগিয়ে যাচ্ছে। এ বছরই উদ্বোধন করার পরিকল্পনা আছে। রাজেন্দ্রপুরে, নাম ‘নক্ষত্রবাড়ি’। এখানে সব ধরনের সুবিধা থাকবে। শুটিংয়ের ব্যবস্থা তো থাকবেই, তা ছাড়া যে কেউ এখানে আসতে পারবেন। পিকনিক থেকে শুরু করে যেকোনো অফিস তাদের সেমিনার, ওয়ার্কশপসহ সব ধরনের অনুষ্ঠান করতে পারবে, আর্ট ক্যাম্প হবে। সুইমিংপুল, খেলাধুলাসহ ভালো খাবারের ব্যবস্থা থাকবে। আর প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রিসোর্ট-জুড়ে একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরির চেষ্টা করছি।