এবার শ্যুটিং-দক্ষতা দেখালেন পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয়বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রাজনৈতিক ক্ষেত্রে নিজের যোগ্যতা বেশ ভালোভাবেই প্রমাণ করেছেন ভ্লাদিমির পুতিন। আর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার এক দিন পর নিজের শ্যুটিং-দক্ষতার কথাও জানান দিলেন রাশিয়ার অন্যতম সফল এই রাজনীতিবিদ। আজ শুক্রবার রাশিয়ার বিয়াথেলন চ্যাম্পিয়নশিপের আসরে গিয়ে বন্দুক চালিয়ে নিজের পৌরুষোচিত ভাবমূর্তিটি পুনর্নবায়ন করেছেন ৫৯ বছর বয়সী এই রাশান নেতা।চোখে সানগ্লাস ও গায়ে একটা লাল কোট জড়িয়ে রাশিয়ার প্যারা-অলিম্পিক বিয়াথেলন চ্যাম্পিয়নশিপের আসরে গিয়ে উপস্থিত হন পুতিন। সেখানে অ্যাথলেটদের অভিনন্দন জানানোর পর নিজেই হাতে তুলে নেন একটি বিশেষ রাইফেল। সোচির ব্ল্যাক সি রিসোর্টের কাছে সেই রাইফেল দিয়ে প্রথমবারের চেষ্টাতেই পাঁচটি গুলি চালিয়ে তিনবার লক্ষ্যভেদ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। একসময় পুতিন স্কাই-শ্যুটারের ভূমিকা গ্রহণের চেষ্টা করেছিলেন বলেও জানা গেছে দেশটির এক সরকারি বিবৃতির মাধ্যমে।গত বুধবার তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় পুতিনকে রাশিয়ায় গিয়ে অভিনন্দিত করেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। বুধবার রাতে সোচির ব্ল্যাক সি রিসোর্টে বেরলুসকোনি ও দিমিত্রি মেদভেদেভের সঙ্গে এক নৈশভোজেও অংশ নিয়েছিলেন পুতিন।— রয়টার্স