এবার সাইফ ঘুষি মারলেন ব্যবসায়ীর নাকে! (ভিডিও )

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের খানরা রীতিমতো মারকুটে হয়ে উঠেছেন! সালমান, শাহরুখ খানের পর এবারে পেটানোর অভিযোগ উঠেছে বলিউডের আরেক খান সাইফের বিরুদ্ধে। এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি রাতে একটি পাঁচতারকা হোটেলের পানশালায় ঘুষি মেরে ইকবাল নামের এক ব্যবসায়ীর নাক ফাটিয়ে দিয়েছেন সাইফ আলী খান। এ অভিযোগে এরই মধ্যে আইপিসির ৩২৫ ধারায় সাইফ আলী খানের বিরুদ্ধে মামলাও হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে তাঁর সাত বছরের কারাদণ্ড হতে পারে।এ ঘটনা ঘটেছে মুম্বাইয়ের হোটেল তাজের ওয়াসাবি রেস্তোরাঁয়। ২১ তারিখ রাতে কারিনা, মালাইকা অরোরা খান, অমৃতা অরোরাসহ আরও কয়েকজন কাছের বন্ধুকে নিয়ে সেখানে নৈশভোজের জন্য গিয়েছিলেন সাইফ। একপর্যায়ে ইকবাল এম শর্মা নামের এক ব্যক্তির সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন অমৃতার স্বামী। তাঁদের মধ্যস্থতা করতে গিয়ে একপর্যায়ে রেগে ইকবালের নাকে ঘুষিই মেরে বসেন সাইফ।এ ঘটনার পরপরই কোলাবা পুলিশ স্টেশনে গিয়ে সাইফের নামে মামলা ঠুকে দিয়েছেন ইকবাল এম শর্মা। বিষয়টির সত্যতা নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা ইকবাল শেখ জানিয়েছেন, ‘হ্যাঁ, এ ধরনের একটি মামলা পেয়েছি আমরা। এর তদন্ত চলছে। তদন্তে যাঁর বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হবে, তাঁকেই আইনের আওতায় আনা হবে।’