এবার হরতালবিরোধী কার্যক্রম শুরু করব: মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ সোমবার হরতালবিরোধী সমাবেশ করেছে নগর আওয়ামী লীগের একাংশ। এতে নেতারা বলেন, ভবিষ্যতে চট্টগ্রামে আর হরতাল করতে দেওয়া হবে না। এখন থেকে যেখানেই পিকেটিং হবে, সেখানেই প্রতিহত করা হবে।সমাবেশে মহিউদ্দিন বলেন, ‘হরতালের নামে বিএনপির নেতারা অনেক গুণ্ডামি করেছেন। রাস্তায় মানুষ ও পুলিশ পিটিয়েছেন। অনেক ধৈর্য ধরেছি, আর নয়। এবার আমরা হরতালবিরোধী কার্যক্রম শুরু করব। আগামীতে হরতাল প্রতিরোধে আমরা সরাসরি মাঠে থাকব।’নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা বিকেল পাঁচটার দিকে দারুল ফজল মার্কেট চত্বরে এ সমাবেশের আয়োজন করে। আওয়ামী লীগের সমাবেশে বক্তারা হরতাল পরিহার করে যেকোনো বিষয় নিয়ে সংসদে কথা বলার জন্য বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানান।দারুল ফজল মার্কেট চত্বরের সমাবেশে বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহম্মদ, নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, নগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান প্রমুখ।