এবার ‘অকুপাই টয়লেট’ আন্দোলন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের গুয়াংঝু প্রদেশে ‘অকুপাই টয়লেট’ নামে একটি আন্দোলন শুরু হয়েছে। নারীদের জন্য পর্যাপ্তসংখ্যক শৌচাগার না থাকায় তাঁদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়। তাই বিড়ম্বনা এড়াতে এই আন্দোলন। এর নেতৃত্ব দিচ্ছেন লি তিংতিং নামের স্থানীয় এক নারী।আজ বৃহস্পতিবার গুয়াংঝুতে তিংতিংয়ের নেতৃত্বে ২১ জন নারী পুরুষদের শৌচাগারের সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তিনি বলেন, ‘নারীদের জন্য পুরুষদের সমসংখ্যক শৌচাগার নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে।’ওয়েবসাইট ।