এবার ‘বদলা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিসেম্বরে মুক্তি পেয়েছিল জোর। এবার আরেকটি ভারতীয় বাংলা ছবি মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। ছবির নাম বদলা। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, অনামিকা, পিয়া দাস, মৌবনী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। ছবিটির পরিচালক অনুপ সেনগুপ্ত। গতকাল বুধবার চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন জানান, আগামী ১০ ফেব্রুয়ারি ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বদলা। গত বছরের মাঝামাঝি ভারতীয় তিনটি বাংলা ছবির উচ্চ আদালতের নির্দেশে ছাড়পত্র দেয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। এ ছাড়পত্র পাওয়া তৃতীয় ছবিটি সংগ্রাম।